সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লাকে নতুন প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন থাকলে কুমিল্লাকে বিভাগ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। সভাস্থলে উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বলেন, সবাই একমত হলে সেই দাবি বাস্তবায়ন করা হবে।

পথসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়নে কাজ করে। তিনি বলেন, জনগণ তাদের পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকারের ওপর আস্থা রেখেই ভোট দিয়েছে। তাই পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি বর্তমানে চাপের মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান সরকারপ্রধান।

কুমিল্লাকে বিভাগ করার পাশাপাশি সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা ও কৃষিখাতে উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং কুমিল্লার উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে।

দেশের গণতন্ত্র ও পুনর্গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, যেমন ১৯৭১ সালে জনগণ দেশ স্বাধীন করেছিল, তেমনি ২০২৪ সালেও জনগণ নতুনভাবে দেশকে স্বাধীন করেছে।

তিনি বলেন, এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশ পুনর্গঠন। কেবল সরকারের পক্ষে একা দেশ গঠন সম্ভব নয়; জনগণকেও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

এর আগে দুপুর সোয়া ১১টায় প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। তারেক রহসানও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

পথসভা শেষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X