রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন

অরুন শীল পাবনা থেকে
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:২২ এএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে প্রকল্পটির একটি বড় অগ্রগতি ও গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা এবং প্রকল্পের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়ার পর ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে। ইউনিটটির কমিশনিং ও পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের আগে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।

রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয়েক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্সি ডেইরি বলেন, জ্বালানি লোডিংয়ের পুরো কার্যক্রম আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড, পরিচালনাগত বিধিমালা এবং প্রাথমিক কোর লোডিং কর্মসূচি অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইন্সট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। পাশাপাশি নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষাও চালানো হবে।

তার ভাষ্য অনুযায়ী, খুব শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন পর্যায়ে নেওয়া হবে। এরপর ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার দিকে এগিয়ে নেওয়া হবে প্রথম ইউনিটকে।

রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মাণাধীন এই প্রকল্পে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তির এই রিঅ্যাক্টরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X