সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্কুল থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক : তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০২:০২ পিএম
স্কুল থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক : তারেক রহমান

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত দেশের শিক্ষাক্রম নতুনভাবে সাজানো এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়তে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত “বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর” বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও উদ্ভাবনী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি শিক্ষার্থী তার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে। সীমিত সম্পদের কার্যকর ব্যবহার করে নতুন উদ্ভাবন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সরকার মেধা পাচার রোধ করে দেশের ভেতরেই মেধা লালন ও বিকাশের পরিবেশ তৈরি করতে চায়।

সরকারের পরিকল্পনার অংশ হিসেবে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য “ইনোভেশন গ্র্যান্ট” চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া, স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার মাধ্যমে শিক্ষাকে বাস্তবমুখী ও কর্মসংস্থানমুখী করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসন শেষ হওয়ার পর তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X