রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে পুলিশের ঐক্যবদ্ধ শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস
প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:৩৩ এএম
ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে পুলিশের ঐক্যবদ্ধ শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইনসে শুরু হলো পুলিশ সপ্তাহ-২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে পুলিশের দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

আজ রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াবহ রাত্রির কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, রাজারবাগে ঘুমন্ত পুলিশ সদস্যদের ওপর হানাদার বাহিনীর নির্মম হামলায় শত শত পুলিশ শহীদ হন। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল পুলিশ সদস্যকে তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

তারেক রহমান বলেন, শুধুমাত্র স্মরণ করাই যথেষ্ট নয়, বরং দেশের স্বাধীনতা রক্ষায় শহীদদের আত্মত্যাগকে ধারণ করা প্রতিটি পুলিশ সদস্যের পবিত্র দায়িত্ব। তিনি আহ্বান জানান, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে জন্য সবাইকে নতুন করে শপথ নিতে হবে।

সরকারপ্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এটাই বিএনপির সরকারের সময়ে প্রথম পুলিশ সপ্তাহ। এবারের মূল প্রতিপাদ্য—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।

আজ থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুলিশের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X