সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রতিবন্ধী ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০২:৫৫ পিএম
প্রতিবন্ধী ওয়াকিমুলের স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মেধা ও ইচ্ছাশক্তির পথে বাধা হতে পারে না—এটি আবারও প্রমাণ করেছেন কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম। নিজের প্রতিভা ও উদ্ভাবনী চিন্তাশক্তি কাজে লাগিয়ে তিনি তৈরি করেছেন একটি বিশেষ স্মার্ট কার, যা ইতোমধ্যেই সবার নজর কেড়েছে।

এই অসাধারণ উদ্ভাবনকে উৎসাহিত করতে তাকে সরাসরি ডেকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ এক অনুপ্রেরণামূলক মুহূর্তের সাক্ষী হন সবাই।

এদিন ওয়াকিমুল ইসলামকে তার তৈরি স্মার্ট কারসহ কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। সেখানে ঘটে এক ব্যতিক্রমী দৃশ্য—নিজের তৈরি গাড়ির চালকের আসনে ছিলেন ওয়াকিমুল, আর তার পাশের আসনে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়িতে বসেই হাসিমুখে ওয়াকিমুলের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। তিনি উদ্ভাবনের পুরো প্রক্রিয়া, প্রযুক্তিগত দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

গাড়িটি আরও উন্নত করার সম্ভাবনা, কাজে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেসবের সম্ভাব্য সমাধান নিয়েও তরুণ উদ্ভাবকের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রশ্নের জবাবে ওয়াকিমুল জানান, উদ্ভাবিত গাড়িটির বানানো এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। এখন পর্যন্ত মাত্র ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

ছেলের এমন সাফল্যের দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন ওয়াকিমুলের বাবাও। দেশের সরকারপ্রধানের কাছ থেকে সরাসরি এমন উৎসাহ ও অনুপ্রেরণা পেয়ে দারুণ উচ্ছ্বসিত ওয়াকিমুল ও তার পরিবার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X