সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:২০ এএম
সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

ভারতের পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাহিনীটি বিশেষ নজরদারি জোরদার করেছে।

সোমবার (৪ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

তবে ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণার দিনেই কেন এই সতর্কতা জারি করা হলো—সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর ফলে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে দলটি।

পশ্চিমবঙ্গে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হয় ভোট গণনা। এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও পরাজিত হয়েছেন। তিনি ভবানিপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হেরেছেন।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ছিল ১৪৮টি আসন। সেখানে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে আনুষ্ঠানিকভাবে ১৫৬টি আসনে জয়লাভ করেছে বিজেপি। এছাড়া তারা সবমিলিয়ে ২০৮টি আসনে এগিয়ে আছে, যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X