রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামোগত সংস্কার চলছে : তথ্যমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০১:৪৭ পিএম
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার ও বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে তথ্য ভবন অভিমুখে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগেই গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ কাঠামো গঠন করা হয়েছিল। বর্তমানে তথ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সরাসরি দিকনির্দেশনা অনুসরণ করে সেই কাঠামো বাস্তবায়নে কাজ করছে।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো এমন সব প্রতিবন্ধকতা দূর করা, যা সংবাদপত্র ও গণমাধ্যমের অবাধ কার্যক্রমে বাধা সৃষ্টি করে।

জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, বর্তমান সরকার কেবল আইনি সংস্কার নয়, বরং চিন্তাচেতনা ও মননেও গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। সাংবাদিকরা যাতে কোনো প্রকার ভয়-ভীতি বা চাপের ঊর্ধ্বে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেটি নিশ্চিত করাই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী প্রথমবারের মতো অংশীজনদের নিয়ে বড় পরিসরে দিবসটি পালন করার কথা উল্লেখ করেন। এই আয়োজন সফল করার জন্য তিনি উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X