সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘নতুন কুঁড়ি স্পোর্টস’—দেশজুড়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের এক নতুন প্ল্যাটফর্ম। শনিবার (২ মে) বিকেল ৫টা ৮ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে খুদে ক্রীড়াবিদরাও এই আয়োজনে অংশ নেন।

এর আগে বিকেল পৌনে ৪টায় শিশু-কিশোরদের প্রাণবন্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার।

‘নতুন কুঁড়ি’ নামটি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত। ১৯৭৬ সালে যাত্রা শুরু হওয়া এই উদ্যোগটি মূলত বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে আশির দশকে ব্যাপক সাড়া ফেলে। সেই প্ল্যাটফর্ম থেকে অসংখ্য প্রতিভা শিল্প-সংস্কৃতির জগতে উঠে আসে।

দীর্ঘ বিরতির পর এবার নতুন আঙ্গিকে ফিরে এসেছে ‘নতুন কুঁড়ি’—তবে এবার মঞ্চ নয়, ক্রীড়াঙ্গনে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামের এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X