সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০২:৩২ পিএম
জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারী বর্ষণের মধ্যেও শনিবার (২ মে) সকালে সিলেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সিলেটে তাঁর প্রথম সরকারি সফর।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান, একাধিক মন্ত্রী, সংসদীয় হুইপ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংসদ সদস্যরা।

দিনের শুরুতে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি নগরীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে কর্মসূচি শুরু করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীকে এই প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬৩৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ, আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়ন, দৃষ্টিনন্দন নগর অবকাঠামো গড়ে তোলা এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ইউএস বাংলার উড়োজাহাজটি সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেটে পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান মন্ত্রী এবং সংসদ সদস্যরা। এরপর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে নগরের ক্বীন ব্রিজ সংলগ্ন সুরমার তীরে নদীর তীর সংরক্ষণ, আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়ন, দৃষ্টিনন্দন নগর অবকাঠামো গড়ে তোলা এবং বন্যা প্রতিরোধী উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সিসিকের সুধী সমাবেশে যোগদান করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X