সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:৪৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।

ক্রীড়া, উন্নয়ন ও ঐতিহ্যের সমন্বয়ে নতুন রূপে সাজছে সিলেট। আজ শনিবার (২ মে) এই অঞ্চলে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে সিলেটজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হলো নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ “নতুন কুঁড়ি স্পোর্টস”-এর আনুষ্ঠানিক উদ্বোধন। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করা হবে।

সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নির্বাচন ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করা হবে। ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ মোট আটটি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে দেশের তরুণ প্রজন্ম।

ক্রীড়া কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন বলেন, আটটি ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। এ উপলক্ষে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।

এই সফরে একাধিক উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন সরকারপ্রধান। এর মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কার্যক্রম।

সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং মোনাজাতে অংশ নেবেন।

দরগাহ-এ-হযরত শাহজালাল (রহ.)-এর খাদেম সামুন মাহমুদ খান বলেন, ২ তারিখ প্রধানমন্ত্রী আসছেন। তিনি এখানে আসছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান-ও এখানে এসেছিলেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একজন দলীয় কর্মী বলেন, প্রধানমন্ত্রীর আগমনের মাধ্যমে উন্নয়নের যে বার্তা আসবে, তা সিলেটের পিছিয়ে থাকা অবস্থার অবসান ঘটাবে, ইনশাআল্লাহ।

সিলেট বিএনপির এক নেতা বলেন, প্রয়াত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে এখানে এসেছিলেন। আজ তাঁরই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে আসছেন। তাই আমরা স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত।

সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জনদুর্ভোগ কমিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X