সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শেয়ারবাজারের টাকা লুটকারীদের বিচার দাবি রুমিন ফারহানার

ঢাকা অফিস
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
শেয়ারবাজারের টাকা লুটকারীদের বিচার দাবি রুমিন ফারহানার

বাংলাদেশের শেয়ারবাজার থেকে বিপুল অঙ্কের অর্থ লুটপাটের অভিযোগ তুলে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি দাবি করেন, গত ১৫ বছরে শেয়ারবাজার থেকে ১ লাখ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে, যার পেছনে একটি প্রভাবশালী গোষ্ঠী জড়িত ছিল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ তোলেন এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনেই শেয়ারবাজার নিয়ে আলোচনায় অংশ নেন রুমিন ফারহানা।

তিনি বলেন, শেয়ারবাজারের টাকা লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে, যাদের কখনো বিচারের আওতায় আনা হয়নি।

রুমিন ফারহানা আরও বলেন, এই অর্থ সাধারণ মানুষের—যারা তাদের জীবনের সঞ্চয় শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন। কিন্তু একটি বিশেষ গোষ্ঠী সেই অর্থ লুট করে নিয়েছে, অথচ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অর্থমন্ত্রীর কাছে রুমিন ফারহানা শেয়ারবাজার লুটকারীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। তিনি পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যোগ্য লোক নিয়োগ দিয়ে পুঁজিবাজারের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X