মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাহমিদা খাতুন

জ্বালানি সার্বভৌমত্ব ছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম
ড. ফাহমিদা খাতুন

বাংলাদেশের জ্বালানি খাতে ক্রমবর্ধমান আমদানি নির্ভরতা এবং বৈশ্বিক অস্থিরতা দেশের অর্থনীতি ও টেকসই উন্নয়নের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এমন মন্তব্য করেছেন ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিপিডি, ড্যানিশ দূতাবাস এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, জ্বালানি এখন আর শুধু অর্থনৈতিক খাত নয়—এটি জাতীয় নিরাপত্তা, বাজেট ব্যবস্থাপনা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই জ্বালানি সার্বভৌমত্ব ছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

ড. খাতুন উল্লেখ করেন, গত কয়েক দশকে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন, নগরায়ন এবং রফতানি খাতের সম্প্রসারণের ফলে দেশে জ্বালানির চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প, পরিবহন, গৃহস্থালি ও শিল্প উৎপাদনে জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তবে এই বাড়তি চাহিদার বিপরীতে জ্বালানি সরবরাহ ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা এখনও কাটিয়ে ওঠা যায়নি, যা দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করছে।

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এখনও গ্যাসনির্ভর। যদিও আগে দেশীয় গ্যাসের ওপর নির্ভরতা ছিল, বর্তমানে সেই মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে। ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরতা বেড়েছে।

এই আমদানি নির্ভরতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাজেট এবং সামগ্রিক অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ২০২২ ও ২০২৩ সালে ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তার প্রভাব বাংলাদেশেও গভীরভাবে পড়েছে। ওই সময়ে এলএনজির দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় সরকারকে জ্বালানি আমদানি সীমিত করতে হয়েছে, যার ফলে শিল্প উৎপাদন ব্যাহত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে ভর্তুকির চাপ বৃদ্ধি পেয়ে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরো অনিশ্চিত করে তুলছে। যেহেতু বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ নির্ভর করে নির্দিষ্ট কিছু রুট ও অঞ্চলের ওপর, তাই যেকোনো ধরনের বিঘ্ন ঘটলে তার সরাসরি প্রভাব বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলোর ওপর পড়ে। এর ফলে আমদানি ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনীতিতে চাপ বাড়ে।

নির্বাহী পরিচালক বলেন, জ্বালানির দাম বৃদ্ধি শুধু শিল্প খাতকেই নয়, সাধারণ মানুষের জীবনযাত্রাকেও প্রভাবিত করে। পরিবহন খরচ, খাদ্যপণ্যের দাম এবং উৎপাদন ব্যয় সবকিছুই এর সঙ্গে যুক্ত। ফলে দীর্ঘমেয়াদে জ্বালানি খাতে স্থিতিশীলতা না থাকলে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়ে যায়। সংকটকালীন পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা নীতিগতভাবে যথাযথভাবে বাস্তবায়িত হয় না। ফলে একই ধরনের সমস্যা বারবার ফিরে আসে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে জ্বালানিকে শুধু অর্থনৈতিক খাত হিসেবে নয়, বরং কৌশলগত খাত হিসেবে বিবেচনা করতে হবে।

নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির অংশ এখনও খুবই সীমিত, যা মোট জ্বালানি ব্যবহারের মাত্র ৫ দশমিক ৩ শতাংশের মতো। জমির সীমাবদ্ধতা, গ্রিড অবকাঠামোর দুর্বলতা, বিনিয়োগ ঘাটতি এবং নীতিগত অনিশ্চয়তা এ খাতের বড় বাধা হিসেবে কাজ করছে। অথচ দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া ছাড়া বিকল্প নেই।

ড. ফাহমিদা খাতুন আরো বলেন, জ্বালানি সার্বভৌমত্ব অর্জনের জন্য তিনটি মূল দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, রাজনৈতিকভাবে আমদানি নির্ভরতার ঝুঁকি স্বীকার করে একটি দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করা। দ্বিতীয়ত, অর্থনৈতিকভাবে দেশীয় সক্ষমতা বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো। তৃতীয়ত, পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে ধীরে ধীরে রূপান্তর নিশ্চিত করা। জ্বালানি সার্বভৌমত্ব অর্জন করা মানে হলো দেশের নিজস্ব সক্ষমতা বাড়িয়ে জ্বালানি সরবরাহ ও চাহিদার ওপর আংশিক হলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যাতে বৈশ্বিক সংকটের প্রভাব কমিয়ে আনা যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X