সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক, মুখ খুললেন জামায়াত আমির

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধা ও রাজাকার প্রসঙ্গ নিয়ে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাঁর বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছেন।

মঙ্গলবার বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, বিরোধীদলীয় নেতা নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য দাবি করলেও জামায়াতে ইসলাম করেন, যা তাঁর মতে ‘ডাবল অপরাধ’। তিনি আরও মন্তব্য করেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না।

এ বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে হইচই শুরু করেন। এতে প্রায় ১০ মিনিট ধরে সংসদে উত্তেজনা ও অচলাবস্থা বিরাজ করে।

জবাবে শফিকুর রহমান বলেন, ফজলুর রহমান তাঁর নিজের মুক্তিযুদ্ধের অবদানের কথা তুলে ধরলেও অন্যের অবদান নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাঁর নেই। তিনি বলেন, তাঁর ব্যক্তিগত পরিচয় ও রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা তিনি গুরুতর অপরাধ হিসেবে দেখছেন।

তিনি আরও অভিযোগ করেন, তাঁর শহীদ পরিবারের সদস্য হওয়ার দাবি চ্যালেঞ্জ করা হয়েছে এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না এমন মন্তব্যের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ফজলুর রহমানের বক্তব্যের অসংসদীয় অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান তিনি।

পরে ফজলুর রহমান আবার বক্তব্য দিতে চাইলে স্পিকার তাঁকে সুযোগ দেননি। তিনি সংসদকে শান্ত রাখার আহ্বান জানিয়ে বলেন, উভয় পক্ষের বক্তব্যে অসংসদীয় কোনো অংশ থাকলে তা এক্সপাঞ্জ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X