সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

প্রমাণ ছাড়া অভিযোগ নয়: নাহিদ ইসলাম

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ তোলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে এর সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ ঘটনা ঘটে। আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জুলাই সনদ ও জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট-পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কিছু নবীন সদস্যের বিরুদ্ধে গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে।

এর জবাবে নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি নিজেও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময়কার সরকারের সদস্যদের বিরুদ্ধেই যখন অভিযোগ তোলা হচ্ছে, তখন এ বিষয়ে স্পষ্ট প্রমাণ দিতে হবে। তিনি প্রশ্ন তোলেন, তার নামে কী ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে এবং কোথায় তিনি দুর্নীতির সঙ্গে জড়িত তার নির্দিষ্ট ব্যাখ্যা চান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, তিনি নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করেছেন এবং বর্তমানে সংসদের একজন নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই সংসদে এ ধরনের অভিযোগ আনা হলে তা প্রমাণসহ উপস্থাপন করা উচিত।

নিজের বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ২৮ বছর বয়সী একজন নবীন সদস্য হলেও তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কারও ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে নয়। ফলে অন্য সদস্যদের মতো সমান সম্মান ও মর্যাদা প্রত্যাশা করেন বলেও জানান তিনি।

এসময় স্পিকার জানান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি, বরং সাধারণভাবে তরুণ সদস্যদের কথা বলেছেন। পাশাপাশি ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়িয়ে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হাটহাজারীতে ভারতীয় পণ্যসহ আটক ২

আগামী পাঁচ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

ব্রাজিল-জাপান ম্যাচে সেই ক্রোয়েশিয়ান রেফারি

X