সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্ট গার্ডের কার্যক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন

ঢাকা অফিস
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সুন্দরবনসহ দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এখন একটি গুরুত্বপূর্ণ ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বাহিনীর ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের কার্যক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। এজন্য সরকার বাহিনীকে আধুনিকায়নের পাশাপাশি জনবল সংকট নিরসনে ১০ হাজার নতুন সদস্য নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত সরঞ্জাম সংযোজন করা গেলে কোস্ট গার্ডকে একটি বিশ্বমানের নিরাপত্তা বাহিনীতে পরিণত করা সম্ভব হবে।

কোস্ট গার্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে মন্ত্রী উল্লেখ করেন, বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জলদস্যু নির্মূল, মাদক চোরাচালান বন্ধ, মৎস্য সম্পদ রক্ষা এবং পরিবেশ সুরক্ষায় বাহিনীর সদস্যদের ত্যাগ ও নিরলস পরিশ্রম উপকূলীয় এলাকায় শান্তি বজায় রাখতে বড় ভূমিকা রাখছে।

প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোস্ট গার্ডের উদ্ধার অভিযানগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সুন্দরবনের নিরাপত্তা থেকে শুরু করে সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষায় কোস্ট গার্ড এখন অপরিহার্য। জনবল বৃদ্ধির মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেলে দেশের নীল অর্থনীতি রক্ষায় তারা আরও কার্যকর অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বাহিনীর সাফল্যের চিত্র তুলে ধরে জানান, গত এক বছরে নদীপথে কয়েকশ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। তবে তিনি বর্তমান জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, এই সীমাবদ্ধতা দূর করা গেলে দেশের মৎস্য সম্পদ এবং নদীপথের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করা সম্ভব হবে। সরকারের নতুন উদ্যোগগুলো বাস্তবায়ন হলে কোস্ট গার্ড যেকোনো জাতীয় সংকট মোকাবিলায় প্রস্তুত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X