সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক খেলাধুলা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ফাইল ছবি

জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের তারকাচিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া উন্নয়ন ও এর বিস্তারে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়াবিদদের বৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগসহ ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার আওতায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলাকে দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে সেখানে স্টেডিয়াম নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।

এছাড়া শরণখোলা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে একই প্রকল্পের প্রস্তাবিত তৃতীয় পর্যায়ে জমি অধিগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান তিনি।

এর আগে সংসদ সদস্য মো. আব্দুল আলীম তার প্রশ্নে জানতে চান, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কী উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X