মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মাঞ্জিল হায়দারকে ফের চার দিনের রিমান্ডে পাঠাল আদালত

ঢাকা অফিস
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবারও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, রিমান্ডে অনেক তথ্য পাওয়া গেলেও তা সম্পূর্ণ নয়। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওই সময় নির্যাতন করা হয়েছিল এবং এ মামলায় জড়িত অন্যদের শনাক্ত করতে আরও রিমান্ড প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, মামলার অভিযোগের সঙ্গে মাঞ্জিল হায়দার চৌধুরীর কোনো সম্পৃক্ততা নেই। তিনি ২১ বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে অসুস্থ, হার্টে ব্লক রয়েছে বলে আদালতে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার একই মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। জুলাই আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউমার্কেট থানায় করা হত্যা মামলায়ও তাকে তিন দফায় মোট ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X