সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

এইচএসসির সঙ্গে মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার তৈরির আহ্বান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় রেখে দেশের সব বিশ্ববিদ্যালয়কে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও নির্ধারিত সময়ে শিক্ষা কার্যক্রম শেষ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৬ জানুয়ারি) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জন এবং মেধাসম্পদ সুরক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইউজিসি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহ বাড়াতে এবং মেধাস্বত্ব সুরক্ষা সম্পর্কে সচেতনতা তৈরিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, গবেষকদের মেধাস্বত্ব ও পেটেন্টের সংখ্যা বাড়াতে সরকার সব ধরনের সহায়তা দেবে। তিনি উল্লেখ করেন, মেধাপাচার দেশের গবেষণা ও উন্নয়নের বড় বাধা, তাই এর পেছনের কারণগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মেধাস্বত্ব সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ খাতে কাজ জোরদার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাসম্পদ নিয়ে আলোচনা বাড়াতে হবে। পেটেন্টের সংখ্যা বৃদ্ধিতেও সরকার সহায়তা অব্যাহত রাখবে বলে জানান তিনি।

এছাড়া, যেসব গবেষক বুদ্ধিবৃত্তিক সম্পদ অর্জন করছেন, তাদের স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা নিতে ইউজিসির প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, জনসংখ্যার তুলনায় বৈশ্বিক মেধাসম্পদে বাংলাদেশের অংশগ্রহণ এখনও খুবই কম। গবেষণা ও উদ্ভাবনে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। তবে মেধাস্বত্ব সুরক্ষা ও বাণিজ্যিকীকরণ জোরদার করা গেলে দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হাটহাজারীতে ভারতীয় পণ্যসহ আটক ২

আগামী পাঁচ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

X