সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, প্রার্থীর জমা দেওয়া নথিপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি ছিল। পরবর্তীতে অতিরিক্ত নথি জমা দেওয়া হলেও সংশ্লিষ্ট আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পর্যালোচনা করে মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন বাতিলের পর মনিরা শারমিন বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।’

জানা গেছে, এনসিপি নেত্রী মনিরা শারমিন কৃষি ব্যাংকে যোগদান করেন ২০২৩ সালের নভেম্বরে। আর পদত্যাগ করেন ২০২৫ সালের ডিসেম্বরে। এক্ষেত্রে নির্বাচনের আইন অনুযায়ী পদত্যাগ করার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আইন ২০০৪’র অধীনে নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। ওই আইনের ২৯ ধারায় বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য বিধিমালার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২'র (আরপিও) অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী হবে।

যেখানে আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন, যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X