রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান

ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাংলাদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই আশ্বাস দেয় দূতাবাস। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইরানের ওপর সংঘটিত কথিত আগ্রাসনের কারণে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরান ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। তেহরান আবারও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

সম্প্রতি তুরস্কের আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে দূতাবাস। তাদের মতে, এ ধরনের কূটনৈতিক আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

ইরান মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের “ভারসাম্যপূর্ণ ও কূটনৈতিক অবস্থান” এর প্রশংসা করেছে। তারা মনে করে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ সরকারের শোক প্রকাশ এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণকে “বন্ধুত্বের অনন্য উদাহরণ” হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য বাংলাদেশের পদক্ষেপকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে তেহরান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের ফলে যে সকল বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য ইরান আন্তরিকভাবে ব্যথিত। এই দুর্ভাগ্যজনক ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সম্প্রতি আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশিকে ইরান থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা প্রয়োজনীয় সুবিধা প্রদান করেছে। ভবিষ্যতে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলের নিরাপত্তা বজায় রাখতেও তারা সক্রিয় থাকবে।

তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক কিছু গণমাধ্যম সাক্ষাৎকারের খণ্ডিত বা আংশিক অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইরান দূতাবাস। তারা মনে করে, এ ধরনের বিভ্রান্তিকর প্রচার দুই বন্ধুপ্রতিম দেশের সুসম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভুল ধারণা তৈরি করতে পারে এমন কোনো কাজ বা বক্তব্য থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X