সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কৃষক কার্ডে সৌরচালিত সেচ সুবিধা যুক্ত করার পরিকল্পনা: কৃষিমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত

কৃষকদের উৎপাদন খরচ কমাতে কৃষক কার্ডের আওতায় সৌরবিদ্যুৎচালিত সেচ সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকরা সুলভ মূল্যে মৌসুমভিত্তিক সেচ সুবিধা পাবেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর ব্লকে ১ হাজার ৪৫৮ জন কৃষকের হাতে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী জানান, বর্তমান সুবিধার পাশাপাশি কৃষক কার্ডে নতুন এই সেচ সুবিধা যুক্ত করার মাধ্যমে কৃষকদের ব্যয় কমানোই সরকারের লক্ষ্য। তিনি বলেন, ধাপে ধাপে দেশের সব কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। এতে কৃষকদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম হলে দায়ীদের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কৃষকদের যেন উৎপাদনে ক্ষতির মুখে পড়তে না হয় এবং কৃষি খাতে ব্যয় কমানো যায় এই লক্ষ্যেই কৃষক কার্ড চালু করা হয়েছে।

এ সময় তিনি অতীতের কৃষি খাতের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং বলেন, দেশের কৃষি উন্নয়নে ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X