সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা ও প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণ বাধ্যতামূলক

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা ও প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণ বাধ্যতামূলক

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং তেলের ব্যবহার কমানোর লক্ষ্যকে সামনে রেখে দেশের সরকারি কার্যক্রমে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে মন্ত্রণালয়, বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় সরকারি কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জ্বালানি তেলের অপচয় কমানো জরুরি। এ কারণে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে কর্মকর্তাদের সরাসরি যাতায়াতের পরিবর্তে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া কোনো সভা বা অনুষ্ঠান সশরীরে আয়োজন করা যাবে না। সরকারি যানবাহনের জ্বালানি সাশ্রয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি বজায় রাখার পাশাপাশি জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X