রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ এএম
বর্ণাঢ্য আয়োজনে যশোরে বর্ষবরণ উৎসব শুরু

যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন শুরু হয়েছে। পহেলা বৈশাখ মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিটে যশোর পৌর উদ্যানে উদীচীর বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে নববর্ষের যাত্রা সূচিত হয়। সকাল সাড়ে ৮টায় টাউন হল ময়দান থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। রং বেরংয়ের পোশাক পরে পশু পাখির প্রতিকৃতি ও মুখোশ নিয়ে হাজারো মানুষ এ শোভাযাত্রার শামিল হন। তবে বৈশাখী শোভাযাত্রার আগে ও পরে সববয়সী মানুষের ঢল নামে পৌর উদ্যানে। সেখানে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে সববয়সের হাজার হাজার নারী, পুরুষ ও শিশু মিলিত হন প্রাণের উৎসবে।

বর্ণাঢ্য আয়োজনে যশোরে বর্ষবরণ উৎসব

পহেলা বৈশাখে ঢাক ঢোলের তালে তালে, নানান রঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, মুকুট আর বর্ণিল সাজ পোশাকে পৌর উদ্যান পরিপূর্ণ হয়ে যায়। প্রাণের উচ্ছ্বাসে ভেসে সব বয়সের নারী পুরুষ ও শিশু উৎসব মুখর পরিবেশে মিলেমিশে একাকার হয়ে যান পৌর উদ্যানে। ‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান’ এ প্রতিপাদ্য সার্বজনীন উৎসব প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে যশোরে। সকাল সাড়ে আটটায় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চের বটমূলে সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান বৈশাখী শোভাযাত্রা। এরপর এসো হে বৈশাখ এসো এসো.. গানের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী শোভাযাত্রার সূচনা লগ্ন। শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে জজ কোর্টের মোড়, দড়াটানা, চৌরাস্তা, জেলরোড, আদদ্বীন হসপিটাল, টিএন্ডটি অফিস রোড হয়ে আবারো রওশন আলী বটমূলের কাছে এসে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বর্ণাঢ্য আয়োজনে যশোরে বর্ষবরণ উৎসব

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস।

বর্ণাঢ্য আয়োজনে যশোরে বর্ষবরণ উৎসব

এদিকে, শোভাযাত্রা শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠান চলছে। উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের প্রভাতী অনুষ্ঠান শুরু হয় পৌর পার্কে ৬টা ৩১ মিনিটে। বিকেল ৪টা ১৫ মিনিটে হবে বৈকালিক অনুষ্ঠান। পৌর পার্কে বৈশাখী অনুষ্ঠান আয়োজনের ৫০ বছর পূর্তি উপলক্ষে জমকাল অনুষ্ঠান চলছে উদীচীর উদ্যোগে।

বর্ণাঢ্য আয়োজনে যশোরে বর্ষবরণ উৎসব

নবকিশলয় স্কুলমাঠে সকালে শুরু হয় বিবর্তন ও সুরধুনীর সাংস্কৃতিক অনুষ্ঠান। মুসলিম একাডেমি স্কুল প্রাঙ্গণে পুনশ্চের প্রভাতী অনুষ্ঠান শুরু হয় ৬টা ৩১ মিনিটে। বিকেল ৫টা ৩১ মিনিটে হবে বৈকালিক অনুষ্ঠান। টাউন হল মাঠের রওশন আলী বটমূলে বিকেল সাড়ে চারটায় হবে সুরবিতানের অনুষ্ঠান। দিনব্যাপী বিভিন্ন সংগঠনের আয়োজনে চলছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X