সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশে সহিংসতা ও মব সন্ত্রাস বাড়ছে: মহিলা পরিষদ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
বাংলাদেশ মহিলা পরিষদ। প্রতীকী ছবি

দেশে সাম্প্রতিক সময়ে সহিংসতা, মব সন্ত্রাস এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতির পুনরুত্থান ঘটছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি মনে করছে, এসব ঘটনা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত।

রোববার সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে নৃশংসভাবে হত্যার ঘটনা এবং রাজধানীর শাহবাগে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের ওপর হামলা এসব সাম্প্রতিক ঘটনার পাশাপাশি সংসদে নারী সদস্যদের প্রতি অবমাননাকর ও অসাংবিধানিক বক্তব্য এবং গণমামলার প্রবণতা প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতির বিস্তারকে নির্দেশ করছে।

এছাড়া আদালত প্রাঙ্গণে নারী রাজনৈতিক নেতা ও কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

মহিলা পরিষদের মতে, এসব ঘটনার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। অতীতে মব সন্ত্রাস, অগ্নিসংযোগ, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, সংখ্যালঘু নির্যাতন, গুপ্তহত্যা, নারীর প্রতি সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য এবং সাইবার বুলিংসহ বিভিন্ন নৈরাজ্যকর ঘটনার যথাযথ বিচার না হওয়াই এ পরিস্থিতির জন্য দায়ী।

সংগঠনটি আরও বলেছে, নারী-বিদ্বেষ, ঘৃণা ছড়ানো, উগ্রতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। ভিন্নমত, পরিচয় বা জীবনধারার কারণে মানুষের ওপর হামলা চালানো মানবাধিকার লঙ্ঘন এবং সংবিধানের মূল্যবোধের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বলা হয়েছে, এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পাশাপাশি, প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করে দেশের নিরাপত্তা, সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, প্রশাসন এবং সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X