মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পরিবর্তনের পথে প্রধান বাধা বর্তমান সরকার: নাহিদ ইসলাম

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের দুই বছর পরও দেশ একই অবস্থানে রয়ে গেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তনের লক্ষ্যে সবাই এখনো ঐক্যবদ্ধ আছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহীদদের পরিবার ও জুলাইযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে এগারো দলীয় জোট।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার। তিনি বলেন, সরকার কখনো জুলাইযোদ্ধা, কখনো একাত্তরের চেতনার কথা বলে নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাস্তবে তারা এসব আদর্শ ধারণ করে না।

তিনি আরও বলেন, সংস্কার বাস্তবায়নের বিষয়ে সরকারের আন্তরিকতা নেই। শুরুতে সংসদের মাধ্যমে সমস্যার সমাধান চাওয়া হলেও, সংসদকে কার্যত অকার্যকর করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ পরিস্থিতিতে গণআন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে রাজপথে নামতে হবে এবং আন্দোলনকে সফল করতে হবে। তিনি জানান, এবার আর আংশিক বা ব্যর্থ কোনো ফলাফল মেনে নেওয়া হবে না।

সংস্কারকে কোনো একক দলের বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের অস্তিত্ব রক্ষার দাবি। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রয়োজনে তারা সামনে থেকে ত্যাগ স্বীকার করবেন।

তিনি আরও অভিযোগ করেন, সরকার শহীদদের পরিবারকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তার ভাষ্য, জুলাই শহীদ ও আহতরা জাতির সম্পদ তাদের নিয়ে রাজনীতি করা উচিত নয়।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশ পিছিয়ে যাচ্ছে বলেও দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতের গণআন্দোলনের সুফল ভোগ করলেও ক্ষমতায় এসে তারা সেই আন্দোলনের মূল রূপরেখা থেকে সরে গেছে। এমনকি জুলাই সনদ ও সংশ্লিষ্ট অধ্যাদেশও তারা প্রত্যাখ্যান করছে বলে অভিযোগ করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

আদিতমারীতে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত

X