সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

# সচল হবে যশোরের উন্নয়নের চাকা : প্রতিমন্ত্রী অমিত
কাগজ সংবাদ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামি ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোর মেডিকেল কলেজ ৫শ’ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, উলাশী-যদুনাথপুর খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন যশোর ইন্সটিটিউট পরিদর্শন ও জনসভায় ভাষণ দিবেন। তাঁর আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এ তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এর আগে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভা শেষে বেলা সাড়ে ১২টার যশোর মেডিকেল কলেজ ৫শ’ শয্য হাসপাতালের নির্মাণ কাজ ও উলাশী যদুনাথপুর খাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমনের মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে।

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়। এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। বিগত ১৭ যশোরে যে উন্নয়নের চাকা থমকে গিয়েছিল।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। যেটা যশোরবাসীর জন্য অনেক বড় সুসংবাদ। তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন।

এরপর সেখান থেকে ফিরে মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। এরপর সময় সাপেক্ষে প্রধানমন্ত্রী যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। পরে তিনি জনসভা যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে দফতর প্রধানদের সভা করেছি। সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও ছিলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমনের মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে।

এ সময় জ্বালানি তেল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এটা বৈশ্বিক সংকট। সেই সংকটের আচ বাংলাদেশেও স্পর্শ করেছে। কিন্তু জনগণের যেন ভোগান্তির শিকার না হয়, তার জন্য সরকার আন্তরিক ভাবে কাজ করছে। এখন ইরিগেশন চলছে কৃষক যেন কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হন তার জন্য আমরা কাজ করছি। কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X