
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সহধর্মিণী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেছেন।
সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ার পর থেকেই মির্জা ফখরুল নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসা নেন। কিছুদিন পর পর ফলো-আপ চিকিৎসার জন্য তাকে সেখানে যেতে হয়।
মন্তব্য করুন