সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এ রোগের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৮ জন, যা মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে।

শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে দুইজন এবং জেলাগুলোর মধ্যে টাঙ্গাইলে সর্বোচ্চ দুইজনের মৃত্যু হয়েছে। তবে মৃতদের বয়স উল্লেখ করা হয়নি।

বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। এরপর ঢাকায় মারা গেছেন ৩৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ৭৮৭ জন, যাদের মধ্যে ৪৮৮ জনকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকার হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩১৫ জন ভর্তি হয়েছেন। বিপরীতে ময়মনসিংহে ভর্তি হয়েছেন সবচেয়ে কম, মাত্র চারজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬ হাজার ৪৭৬ জন চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ৮২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া, এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ৬২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ হাজার ৬৫৪ জন ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X