সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের এই গৌরব অর্জন করেছে লাল-সবুজের তরুণরা। ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় শেষে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে ভারতকে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সাহসী তরুণরা দেশপ্রেম ও টিম স্পিরিটের অনন্য উদাহরণ স্থাপন করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের এই বিজয়ের ধারা দেশে-বিদেশে অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। যুব দলের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X