সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জ্বালানির কৃত্রিম সংকট ঠেকাতে ৬২ জেলায় ২৯৩ অভিযান, ৭৮ মামলায় জরিমানা ৩ লাখ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১০:৩৮ এএম
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে দেশব্যাপী জোরদার তদারকি কার্যক্রম চালাচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশের ৬২টি জেলায় একদিনে মোট ২৯৩টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এসব অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭৮টি মামলা দায়ের করা হয় এবং মোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২৭ মার্চ) রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ ও কার্যকর রাখতে জেলা পর্যায়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাঠ প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এসব অভিযানে পেট্রোল পাম্প, ডিপো, পরিবহন এবং খুচরা বিক্রয় পর্যায়ে অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মজুদ বা নির্ধারিত দামের বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এই ধারাবাহিকতায় আগামীকালও ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

সরকারি সূত্র আরও জানায়, জ্বালানি খাতে যেকোনো ধরনের অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধে দেশের ৬৪টি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব টিমের যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে। কোথাও জ্বালানি সংক্রান্ত অনিয়ম, অবৈধ মজুদ বা সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে সংশ্লিষ্ট ভিজিলেন্স টিমকে দ্রুত জানাতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় আশা করছে, প্রশাসনের তৎপরতা ও জনসচেতনতার সমন্বয়ে বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং অসাধু চক্র কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X