সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না: তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:০৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবকে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে খাটো না করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস সংরক্ষণ করা সবার দায়িত্ব, তবে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় যা এই ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ ও অনিবার্য চরিত্র। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নিয়ে গবেষণা ও আলোচনা চলবে, তবে তা যেন দেশের মূল ইতিহাসকে খাটো না করে।

তিনি আরও বলেন, অতীতকে সম্পূর্ণ ভুলে যাওয়া যেমন ঠিক নয়, তেমনি অতীত নিয়েই পড়ে থাকলেও চলবে না। তার ভাষায়, “অতীত ভুলে গেলে দুই চোখ অন্ধ, আর শুধু অতীত নিয়েই থাকলে এক চোখ অন্ধ।” গত ১৭ বছরে অতীত নিয়ে অতিরিক্ত আলোচনা দেশের প্রকৃত ইতিহাসকে আড়াল করেছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সম্পদ সীমিত হলেও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব।

এর আগে বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X