সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল থেকে প্রায় এক মাসে ৭৯৭ ফ্লাইট বাতিল

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০২:১২ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে একের পর এক দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত প্রায় এক মাসে মোট ৭৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ ঘোষণা করলে এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার আকাশপথে। ওই দিনই ২৩টি ফ্লাইট বাতিল হয়।

পরবর্তী দিনগুলোতে বাতিলের সংখ্যা আরও বেড়ে ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ সর্বোচ্চ ৪৬টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ধারাবাহিকভাবে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩৫টি ফ্লাইট বাতিল হতে থাকে। ১০ মার্চ ৩২টি, ১৬ ও ১৭ মার্চ ৩১টি করে এবং ২০ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। সর্বশেষ ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিনই ২০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ২৭ মার্চ দিবাগত রাত ১২টার পরবর্তী সময়েও বাতিলের ধারা অব্যাহত রয়েছে। এদিন কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে ওই দিন ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এতে করে প্রবাসী যাত্রীদের যাত্রা পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে এবং এয়ারলাইনগুলোকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X