সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদ শেষে স্বস্তিতে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষ হলেও এখনও থামেনি ঘরে ফেরা মানুষের ঢল। লঞ্চ, বাস ও ট্রেনে প্রতিদিনই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষরা। জীবিকার তাগিদে তারা আবার কর্মস্থলমুখী হচ্ছেন। তবে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে অনেকেই এখনও ঢাকায় ফেরেননি।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানুষের উপস্থিতিতে কমলাপুর স্টেশন ছিল সরগরম।

উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলা থেকে কর্মজীবী মানুষরা ঢাকায় ফিরতে শুরু করেছেন। দূরপাল্লার বাসগুলোতেও ছিল যাত্রীদের চাপ। সায়েদাবাদ বাস টার্মিনালে দক্ষিণাঞ্চলের মানুষদের উপস্থিতি ছিল বেশি।

চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, বরিশাল, যশোরসহ বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরছেন মানুষ। পাশাপাশি রাজশাহী, পাবনা, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার যাত্রীরাও নিয়মিত ঢাকায় আসছেন।

নদীপথেও যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বরিশাল, ভোলা, চাঁদপুর ও ফরিদপুর থেকে লঞ্চযোগে অনেকেই নিরাপদে ঢাকায় পৌঁছাচ্ছেন।

কিশোরগঞ্জ থেকে আসা শিক্ষার্থী এনামুল বলেন, ট্রেন কিছুটা দেরিতে এলেও যাত্রায় কোনো সমস্যা হয়নি। তিনি স্বস্তিতে ঢাকায় পৌঁছেছেন এবং ট্রেন ভ্রমণকে আরামদায়ক বলে উল্লেখ করেন।

কুষ্টিয়া থেকে পরিবারসহ ঢাকায় ফেরা রাশেদুল ইসলাম জানান, যাত্রাপথে কোনো ভোগান্তি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যাত্রা নির্বিঘ্ন ছিল।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনগুলো সময়মতো স্টেশনে পৌঁছাচ্ছে। যাত্রীদের ভোগান্তি নেই এবং সবাই স্বস্তিতে ফিরছেন। স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও রেল কর্তৃপক্ষ সক্রিয় রয়েছে।

এদিকে, শুক্রবার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত ট্রেনগুলোর মধ্যে রয়েছে—রাজশাহী এক্সপ্রেস (চাঁপাইনবাবগঞ্জগামী) দুপুর ১২টা ১৫ মিনিটে, মোহনগঞ্জ এক্সপ্রেস ১টা ১৫ মিনিটে, বনলতা এক্সপ্রেস ১টা ৩০ মিনিটে এবং সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ২টা ৩০ মিনিটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X