রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
হাদি হত্যাকাণ্ড

‘ভারতে গ্রেপ্তার তিনজনকে দেশে ফিরানোর অনুরোধপত্র পাঠাল বাংলাদেশ’

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ভারতে গ্রেপ্তার করা তিনজনকে দেশে ফিরানোর জন্য বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে মূল ভূমিকা পালন করছে। আমরা গ্রেপ্তারি পরোয়ানা সংযুক্ত করে আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী সেই আসামিদের আইনমাফিক বাংলাদেশে হস্তান্তর করা যায়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজারবাগ পুলিশ লাইনস পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, শহীদ ওসমান হাদি হত্যার মামলার দুই আসামি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে প্রথমে দুইজন, পরে আরেকজন গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশ দূতাবাসকে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে অনুরোধ পাঠানো হয়েছে যাতে এই তিনজনকে দেশে ফিরিয়ে আনা যায়।

তিনি বলেন, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানাসহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পাঠিয়েছি। যাতে এক্সট্রাডিশন চুক্তি (বন্দি প্রত্যর্পণ চুক্তি) অনুসারে সেই সব আসামিকে আইনমাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

মিরপুর থেকে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক খালেদ মামুনকে আটক করা হয়েছে। কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জানি না। এই শুনলাম। আমাকে খোঁজ নিতে হবে।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে পুলিশ সংস্কারসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন বেশ কিছু পৃথিবীর উন্নত রাষ্ট্রের সঙ্গে কথা বলছি, বাংলাদেশের পুলিশ সংস্কারের জন্য আমরা যেসব পদক্ষেপ নিতে চাই, আরো বেশি মানোন্নয়নের জন্য। বিভিন্ন ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যাতে আমরা পুলিশ বাহিনীকে আরো সমৃদ্ধ করতে পারি সেজন্য আমরা সহায়তা চাইছি। সেটাকে অনেক সময় বলা হয় যে, অ্যাডভাইজারি সাপোর্ট আছে, টেকনিক্যাল সাপোর্ট আছে। ট্রেনিং আছে, ক্যাপাসিটি বিল্ডিং আছে। এ সব ক্ষেত্রে আমরা যেখানেই উন্নত রাষ্ট্রগুলোর কাছ থেকে সহায়তা পাবো তাদের কাছ থেকে সে সহায়তা চাইছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

X