রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস

বাঙালির প্রাণের উৎসব আজ

আসাদ আসাদুজ্জামান
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ এএম
২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস

আজ বাঙালি মাত্রই উৎসবে মেতে ওঠার দিন। আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। আজ বাংলাদেশের জন্মদিন। ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালো রাতে রক্ত পিপাসু হায়েনার দল যে রক্ত গঙ্গা বইয়েছিল, যে গণহত্যা তারা শুরু করেছিল, তার জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত নিতে ভুল কিংবা দেরি করেননি। ২৫ মার্চের মধ্যরাতে, অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আজ সেই দিন। পরবর্তীতে ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একাত্তরের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। প্রতিটি দিবসই রক্তের অক্ষরে লেখা। তারপরও কোনো কোনো তারিখ ত্যাগে, আত্মদানে ও গৌরবের মহিমায় হয়ে ওঠে সমুজ্জ্বল। একটি তারিখ পরিণত হয় সংগ্রামের প্রতীক, শ্রদ্ধা ও বিজয়ের অবিনাশী স্মারকে। এ দিন গুলো এরকম ১মার্চ থেকে বঙ্গবন্ধুর ডাকে সারাদেশে অসহযোগ আন্দোলন শুরু, ৩ মার্চ যশোরে পাকিস্তানী বাহিনীর গুলিতে চারুবালা করের মৃত্যু, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রদান, ২৫ মার্চ ভয়াল কালো রাত, ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন, ১১ জুলাই সেক্টর কমান্ডারদের বৈঠক, ১ আগস্ট দ্যা কনসার্ট ফর বাংলাদেশ, ৩ ডিসেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধ, ৬ ডিসেম্বর শত্রুমুক্ত দিবস ও বাংলাদেশকে ভারতের স্বীকৃতি, ৪-১৫ ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশ-পাকিস্তান বিতর্ক, ১১ ডিসেম্বর যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকারের প্রথম জনসভা, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা এবং ১৬ ডিসেম্বর পাকিস্তানীদের আত্মসমর্পনের মধ্যদিয়ে বাঙালির চূড়ান্ত বিজয়। একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধ যে ভৌগোলিক সীমা ছাড়িয়ে বিশ্বজনীন রূপ নিয়েছিল, কোনো কোনো তারিখে তাও প্রতীকায়িত হয়েছে। শোক ও বীরত্বগাঁথায় ঋদ্ধ এ দিনগুলো বাঙালির কাছে স্মরণীয় হয়ে থাকবে কেবল ইতিহাসের সাক্ষ্য নয়, ভবিষ্যতের পথচলায় নিত্যপ্রেরণা হিসেবেও। আজ মহান স্বাধীনতা দিবসে জাতি সমৃদ্ধ অর্থনীতি দেখতে অধীর অপেক্ষায়। ১৮ কোটি বাঙালি শুধু উন্নয়নই নয়, বৈষম্যহীন-শোষণহীন স্বপ্নের সোনার বাংলা চায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X