সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মির্জা ফখরুল

যুদ্ধের কারণে পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে, মোকাবিলায় সরকার কাজ করেছে

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম
নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে বক্তব্যকালে এলজিআরজিডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ¦ ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও এলজিআরজিডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বাংলাদেশের জন্য বড় আর্থিক ও সামাজিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তিনি উল্লেখ করেন, সামনের সময়ে পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে, কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

সোমবার (২৩ মার্চ) সকাল ১১:৩০ মিনিটে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতি করবে। সামনের দিনগুলো খুব একটা ভালো হবে না, সব কিছু দাম বাড়বে। এটাকে মোকাবিলায় করেই সরকার কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, সম্প্রতি কিছু পাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি প্রশাসন ও জনগণকে সতর্ক করে বলেন, আমরা সরাসরি বলতে চাই কোনো ভাঙচুর বা অশান্তি সৃষ্টি করতে দেব না। আইনকে উপেক্ষা করে কেউ কোনো কাজ করতে পারবে না।

বিরোধী দলের নেতাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু সংখ্যক নেতা বের হয়েছে যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে, কিন্তু বেহেশত তো দিতে পারলো না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ বেহেশতে যাবো। একটা জিনিস মনে রাখবেন ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না।

বিএনপি যে কথা বলে সেটা কাজ করে দেখায় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের কাজ করে ইবাদত করে বেহেস্তে যাবো। ধর্মকে ব্যবহার করে কেউ বেহেস্তে যেতে পারবে না।

প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, সৎভাবে কাজ করবেন, যেন কেউ অভিযোগ করতে না পারে যে খাল খনন কাজ হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X