সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক-অফিস-আদালত

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: সংগৃহীত

টানা সাত দিনের ঈদের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

গত শনিবার (২১ মার্চ) দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

দীর্ঘ এই ছুটি শেষে কর্মজীবীরা মঙ্গলবার থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। একই সঙ্গে খুলছে ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, শেয়ারবাজার এবং বেসরকারি অফিসগুলোও।

তবে ঈদের ছুটির পরপরই ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় অনেক সরকারি ও বেসরকারি চাকরিজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেকের টানা ছুটি দাঁড়িয়েছে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত।

এ কারণে চলতি সপ্তাহজুড়ে অফিস-আদালতে পূর্ণমাত্রার কর্মচাঞ্চল্য ফিরতে কিছুটা সময় লাগতে পারে। আগামী সপ্তাহ থেকে রাজধানীসহ দেশের কর্মপরিবেশ পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগের বছরগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে, ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়েই সময় কাটে বেশি। একইভাবে ব্যাংকপাড়াতেও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেন তুলনামূলক কম হয়।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরাও টানা পাঁচ দিনের ছুটি কাটিয়েছেন। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল নিউজপেপার্স ও নার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তাদের এই ছুটিও শেষ হচ্ছে আজ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X