সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ এএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার (২২ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৬ মার্চ ভোরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে।

ভোরে জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির জাতীয় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা ঢাকায় ফিরে আসবেন।

এরপর বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এদিন মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে আগামী ২৫ মার্চ বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। উক্ত সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। মহান স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে ইতিমধ্যে দলীয়ভাবে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ সকল ইউনিটে আলোচনা সভা ও বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিজ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকলস্তরের নেতাকর্মীকে এই কর্মসূচিগুলো সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X