সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শ্রমিকদের বেতন-ভাতাসহ বোনাসও পরিশোধ: শ্রমমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের কেবল বেতন নয়, বোনাসও সম্পূর্ণ পরিশোধ নিশ্চিত করেছে সরকার। এর ফলে এবার ঈদের আগে দেশে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর ফলে অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকরা সময়মতো সব পাওনা বুঝে পেয়েছেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতি অনুসরণ করছে এবং শুধু দেশের অভ্যন্তরেই নয়, বিদেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের কল্যাণেও কাজ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার সময় সরকার প্রবাসীদের পাশে ছিল।

এছাড়া, মন্ত্রী জানান, বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে বিদেশগামী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা আগামী মাস থেকেই জোরদার করা হবে, যাতে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি হয় এবং প্রবাসে গিয়ে কোনো ধরনের জটিলতায় পড়তে না হয়।

দালালচক্রের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া শ্রমিকদের বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রবাসীদের পরিবারকেও সতর্ক করা হচ্ছে।

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার, প্রশাসন এবং পরিবহণ খাতের শ্রমিক-মালিকদের সমন্বিত প্রচেষ্টায় এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে।

এদিন পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X