সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভা শেষে জানানো হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) রমজানের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার থেকেই শুরু হবে শাওয়াল মাস।

এক মাস সিয়াম সাধনার পর দেশের মুসলমানরা এবার ঈদের আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতো একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবারই ঈদ উদযাপিত হচ্ছে। তবে সৌদির সঙ্গে মিল রেখে দেশের কিছু অঞ্চলের কয়েকটি গ্রামেও শুক্রবার ঈদ পালনের খবর পাওয়া গেছে।

ঈদ উপলক্ষে নগরজীবন ছেড়ে গ্রামের বাড়িতে ছুটছেন মানুষ। রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়ে যাওয়ায় ঢাকায় মানুষের উপস্থিতি কমে এসেছে।

উল্লেখ্য, ১৭ মার্চ থেকে শুরু হওয়া সরকারি ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X