মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের জামাতে অংশ নেবেন। একই সময়ে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতি এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও নামাজে উপস্থিত থাকবেন। এটি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

ঈদের নামাজ শেষে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। পরে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। দলের কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজে অংশ নেবেন।

ঈদের দিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মিন্টো রোডের সরকারি বাসভবনে রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির।

দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ঢাকায়, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়িতে নিজ গ্রামে, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী এলাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম কুমিল্লার লাকসামে, রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারাও নিজ নিজ এলাকায় ঈদের নামাজে অংশ নেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বরিশালের চরমোনাই মাদ্রাসা মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন। একই স্থানে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমও নামাজ আদায় করবেন। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাত বরিশালের অন্যতম বৃহৎ ঈদ জামাত হিসেবে পরিচিত।

দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ কদমতলীর জামেয়া ইউনুসিয়া মাদ্রাসায়, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ভাটারার সাঈদনগর মাদ্রাসায় এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক খিলগাঁওয়ের বাইতুল ইবাদাত জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

খেলাফত মজলিস খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জের বানিয়াচংয়ের এড়ালিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রাজধানীর পশ্চিম আগারগাঁও ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

দলের নায়েবে আমিরদের মধ্যে মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনায়, মাওলানা আহমদ আলী কাসেমী রাজধানীর হাজারীবাগে, হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ সিলেটে এবং অধ্যাপক সিরাজুল হক কুষ্টিয়ায় ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া অন্য নেতারাও নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

X