সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আলমডাঙ্গায় টর্নেডোর তাণ্ডবে ২০টি ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় টর্নেডোর আঘাতে ২০টি ঘরবাড়ি লণ্ডভণ্ড।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভয়াবহ টর্নেডোর আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের হারদি ও উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আকমান আলী (৭০)। তিনি দেয়ালচাপায় ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের সঠিক সংখ্যা জানা না গেলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টর্নেডোর তাণ্ডবে অন্তত ২০টি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এছাড়া বহু গাছপালা উপড়ে পড়েছে এবং বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা সড়কের ওপর পড়ে থাকা গাছ ও ভাঙা খুঁটি অপসারণে কাজ করছেন।

টর্নেডোর পরপরই শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়ে যায়। গৃহহীন হয়ে পড়া অন্তত অর্ধশতাধিক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে উদয়পুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা ভেঙে পড়া টিন ও মালামাল সংগ্রহ করে ঘর মেরামতের চেষ্টা করছেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় টর্নেডোর আঘাতে ২০টি ঘরবাড়ি লণ্ডভণ্ড।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন। ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X