সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদযাত্রা: ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, ছাদেও যাত্রীরা

ঢাকা অফিস
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম
ঈদযাত্রা: ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, ছাদেও যাত্রীরা

ঢাকায় ঈদযাত্রার সময় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বুধবার (১৮ মার্চ) ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পাওয়ায় অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পরিবার-পরিজন, শিশু এবং মালপত্র নিয়ে ভোর থেকেই স্টেশনে জড়ো হচ্ছেন যাত্রীরা। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বৃদ্ধি পাচ্ছে। কেউ প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছেন, কেউ আবার ট্রেনের জন্য দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে স্টেশনজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্ব পালন করছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রবেশপথ ও প্ল্যাটফর্মে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

তবে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকানো যাচ্ছে না। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, আসনসংখ্যার তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী উপস্থিত হওয়ায় অনেকেই বাধ্য হয়ে ছাদে উঠছেন। মানবিক দিক বিবেচনায় তাদের পুরোপুরি বাধা দেওয়া সম্ভব হচ্ছে না, যদিও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী এবং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনসহ ছয়টি ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন ছেড়ে গেছে।

স্টেশনে ট্রেনের যাত্রী আহমেদ আরিফ বলেন, বাসে ভিড় ও বাড়তি ভাড়ার কারণে ট্রেনেই বাড়ি যাচ্ছি। অন্যদিকে শম্পা নামের এক যাত্রী বলেন, আগে থেকেই স্টেশনে এসে অপেক্ষা করছেন তারা। পরিবারের সবাই ট্রেনে উঠলেও তার স্বামী ছাদে উঠে যাত্রা করছেন।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের নির্ধারিত টিকিট নিয়ে শৃঙ্খলা মেনে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X