সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রস্তুত জাতীয় ঈদগাহ, জামাত সাড়ে ৮টায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। প্রতি বছরের মতো এবারও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ঈদগাহের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সরেজমিনে দেখা যায়, ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। তবে কিছু খুঁটিনাটি কাজ এখনও চলমান রয়েছে। ঈদগাহ মাঠে ঢাকা ওয়াসা-এর পক্ষ থেকে নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, এবারের ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। গরম আবহাওয়া বিবেচনায় কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা থাকবে। মুসল্লিদের জন্য ওজুখানা, নারীদের জন্য আলাদা প্রবেশপথ এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহের প্রস্তুতি নিয়ে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, মুসল্লিদের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শুরু হবে। তবে বৃষ্টি হলে সময় পরিবর্তন হতে পারে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায়ের সুযোগ নগরবাসীর জন্য আনন্দের বিষয়। নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে ঈদগাহে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো বস্তু সঙ্গে না আনতে মুসল্লিদের অনুরোধ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X