সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ধর্ষণ ও নারী নির্যাতন দমনে সমন্বিত অ্যাকশনে সরকার

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সব মন্ত্রণালয় ও সংস্থাকে নিয়ে বিশেষ ড্রাইভ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের চলমান ও পূর্বের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সব মন্ত্রণালয়কে নিয়ে একটি বিশেষ ড্রাইভ চালানো হবে। এসব অপরাধ দমনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এ ধরনের মামলায় একাধিক সংস্থা জড়িত থাকায় তাদের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং আইনি প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিটি জেলায় বিশেষ আদালতের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X