মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাজধানীতে বজ্র-শিলাবৃষ্টি, আবহাওয়া স্বস্তিদায়ক

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীতে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর হঠাৎ আবহাওয়ায় পরিবর্তন আসে। সন্ধ্যা ৭টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই বেড়ে যায়। এ সময় রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় বজ্র-সহ শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। শিলার আকার বড় না হলেও রাস্তায় বের হওয়া মানুষদের দ্রুত আশ্রয় নিতে দেখা গেছে।

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার কারণে এই বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে, যার মধ্যে ১৬ মার্চ তীব্রতা সর্বোচ্চ অনুভূত হবে।

বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০–৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দীর্ঘসময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে এবং মাঝারি থেকে তীব্র বজ্রপাত ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল থাকতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, চৈত্র মাসের এই বৃষ্টি কৃষি খাতের জন্য উপকারী। বিডব্লিউওটির মতে, দেশের প্রায় ২৫–৩৫ শতাংশ এলাকার সেচের চাহিদা পূরণে সহায়ক হবে। আবহাওয়া অধিকাংশ সময় মেঘলা থাকায় উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রা আরামদায়ক থাকবে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিরতির সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বৃষ্টির কারণে সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সামান্য ঝুঁকি রয়েছে, তবে কোনো বন্যার আশঙ্কা নেই। আবহাওয়া অধিদফতরও দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X