সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমেদ

ঢাকা অফিস
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম
হাফিজ উদ্দিন আহমেদ

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়েছেন। তার নাম নূর ইসলাম মনি প্রস্তাব করেন এবং কণ্ঠভোটে তা গৃহীত হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের প্রথম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ক্বারী মোহাম্মদ আবু রায়হান অধিবেশনে কোরআন তেলাওয়াত করেন।

অধিবেশনের শুরুতে সংসদ সচিব কানিজ মাওলা উপস্থিত সকল সংসদ সদস্যকে স্বাগত জানান। এরপর সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশন পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করতে তিনি সংসদ নেতাকে আহ্বান জানান।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি হিসেবে বর্ষীয়ান রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবের প্রতি সমর্থন জানান বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর ড. খন্দকার মোশাররফ হোসেন অস্থায়ী সভাপতির আসনে আসীন হন এবং নতুন স্পিকার নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করেন।

অধিবেশনে সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকারি দলের সংসদ সদস্যরা যোগ দেন। পাশাপাশি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরাও অধিবেশনে উপস্থিত ছিলেন। নবনির্বাচিত স্পিকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রমের নতুন যাত্রা শুরু হলো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X