মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ১৩৩ অধ্যাদেশ উপস্থাপন হবে

ঢাকা অফিস
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, ১৩৩ অধ্যাদেশ উপস্থাপন হবে

প্রায় ২০ মাস পর নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়কাল শেষ করে আবার বসতে যাচ্ছে জাতীয় সংসদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে, যা দেশের আইন ও প্রশাসনিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রম থাকছে।

রীতি অনুযায়ী প্রথম দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

চব্বিশের আন্দোলনের পরিবর্তিত প্রেক্ষাপটে সংসদের প্রথম দিনটি শুধু আনুষ্ঠানিক উদ্বোধনেই সীমিত থাকছে না। সাংবিধানিক পদে নির্বাচন, অনেকগুলো অধ্যাদেশ উপস্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণ মিলিয়ে বৃহস্পতিবার নতুন সংসদের প্রথমদিনের কার্যক্রমে অনেকগুলো সূচি থাকছে।

জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিতব্য এ অধিবেশনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব গ্রহণের বিষয়ও রাখা হয়েছে। একই সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন।

অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন সংক্রান্ত প্রস্তাব। এছাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিশেষ নিরাপত্তা বাহিনী, সরকারি চাকরি, পাবলিক প্রকিউরমেন্ট ও বিভিন্ন ব্যাংক সংক্রান্ত সংশোধনী অধ্যাদেশও তালিকায় রয়েছে।

এছাড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, স্থানীয় সরকার ব্যবস্থা, জাতীয় সংসদের নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ এবং ফৌজদারি কার্যবিধি সংশোধনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ।

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশও কার্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল’ অধ্যাদেশ, ২০২৫ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ)’ অধ্যাদেশ, ২০২৬।

সংসদ সচিবালয়ের আমন্ত্রণপত্র অনুযায়ী, অধিবেশন শুরু হবে সকাল ১১টায় এবং রাষ্ট্রপতির ভাষণ নির্ধারিত রয়েছে দুপুর ২টায়। অতিথিদের সকাল ১০টার মধ্যে আসন গ্রহণ করতে বলা হয়েছে।

রাষ্ট্রপতি গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় পরে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করে।

এটি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন হওয়ার পাশাপাশি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতিতে বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। পরে সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও আলোচনা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের প্রকাশ করা দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতেই থাকবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এরপর সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব নেওয়া হবে।

এরপর উপস্থাপন পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন।

অধ্যাদেশের তালিকার শুরুতে রয়েছে- বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন-সংক্রান্ত অধ্যাদেশও প্রথম দিকের তালিকায় আছে।

এগুলোর সঙ্গে রয়েছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন এবং জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ।

তালিকায় আরও রয়েছে সরকারি চাকরি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট, ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, স্থানীয় সরকার, জাতীয় সংসদের নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল সংশোধন, সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট, কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর সংশোধন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধনের একাধিক অধ্যাদেশ।

জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশও কার্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল’ অধ্যাদেশ, ২০২৫ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ)’ অধ্যাদেশ, ২০২৬।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিবর্তনের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি।

এদিকে সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র বা বিস্ফোরক বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X