সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আজ আন্তর্জাতিক নারী দিবস

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম
আজ আন্তর্জাতিক নারী দিবস

তোমায় ছাড়া সৃষ্টিজগত হতো না। নারী তুমি কন্যা, জায়া, জননী, তুমি প্রেয়সী, অনুপ্রেরণাদাত্রী, সাহসিকা, তুমি সহকর্মী, তুমি সহযোদ্ধা। ভালোবাসায় পূর্ণ করেছো পরিবার, সংসার ও কর্মক্ষেত্র। দিয়েছো শক্তি ও সহানুভূতি, শিখিয়েছো ভালোবাসা, সহনশীলতা। হয়েছো পথপ্রদর্শক, মমতায় মানবিক, দয়া ও করুণার স্রোতধারা। আবার প্রতিবাদে হয়েছো ইস্পাত সম কঠিন। পরিবার, সংসার, সমাজ এবং কর্মক্ষেত্র সব কিছুকে গুছিয়ে রাখার অপর নাম নারী। দিনের আলো যার কেটেছে স্বপ্ন তৈরিতে, রাতের ঘুম কেটেছে শিশুকে ঘুম পাড়ানোতে। অক্লান্ত পরিশ্রম করে যার সারাজীবন কেটেছে ঘর সাজাতে, স্বমহিমায় বিশ্বকে যে নারী করেছে আলোকিত। সাহস, উচ্চাশা, আকাক্সক্ষার কেন্দ্রে তুমি নারী। ভালোবাসার আঁধার তুমি। যাকে ছাড়া সৃষ্টি জগত হয় না। যে নারী সমতা ও অধিকার আদায়ের জন্য লড়াই করে আসছে শতাব্দীর পর শতাব্দী। সে নারীকে ভালোবাসা ও সম্মান জানানোর দিন আজ। আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশ্বের বিভিন্ন প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য হয় এক এক প্রকার। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্যাপনের হয় মুখ্য বিষয়, তো আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি গুরুত্ব পায় বেশি। তবে সবকিছুকে ছাপিয়ে সারাবিশ্বে নারীকে সম্মান জানাতে নারী দিবস উদযাপনই মূল লক্ষ্য। বেগুনী রঙে নারী দিবস বিংশ শতাব্দীর শুরুতে যখন ব্রিটেনের নারীরা ভোটাধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিলেন, তখন তারা বেগুনি রঙকে প্রাধান্য দিয়েছিলেন। এই রঙকে আভিজাত্যের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল। বেগুনি রং নির্দেশ করে সুবিচার ও মর্যাদা। বেগুনী রঙ আভিজাত্য, সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তির প্রতীক। বেগুনী রঙ দৃঢ়ভাবে নারীর সমতার সাথে সংশ্লিষ্ট। নারীর অধিকার আদায়ের দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে বেগুনি রঙ এখন নারীবাদীদের প্রতিবাদের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন ২০১৮ সালে বেগুনি রঙকে নারী দিবসের রঙ হিসেবে ঘোষণা দেয়। তাই বর্তমানে বেগুনি রঙটি নারী দিবসের প্রতীক। ইতিহাসে নারী দিবস ১৯০৮ সালে কর্মঘণ্টা কমিয়ে আনা, বেতন বৃদ্ধি এবং ভোটাধিকারের দাবিতে প্রায় ১৫,০০০ নারী নিউইয়র্ক শহরের রাস্তায় আন্দোলনে নেমেছিল। মূলত এই আন্দোলনের মাঝেই লুকায়িত ছিল আনুষ্ঠানিকভাবে নারী দিবস পালনের বীজ। এই আন্দোলনের এক বছর পর আমেরিকার সোশ্যালিস্ট পার্টি সর্বপ্রথম জাতীয় নারী দিবস ঘোষণা করে। জাতীয় পর্যায় থেকে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবসে পরিণত করার প্রথম উদ্যোগটি নিয়েছিলেন কমিউনিস্ট ও নারী অধিকার কর্মী ক্লারা জেটকিন। ১৯১০ সালে তিনি কোপেনহেগেনে কর্মজীবী নারীদের এক আন্তর্জাতিক সম্মেলনে এ ধারণার প্রস্তাব দেন। সেই সম্মেলনে উপস্থিত ১৭ দেশের ১০০ জন নারীর সকলেই তার প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেন। এরপরের বছর অর্থাৎ ১৯১১ সালে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে প্রথমবারের মতো পালিত হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস। ২০১১ সালে পালিত হয় দিনটির শতবর্ষ। প্রতি বছর একটু একটু করে এগিয়ে ২০২৬ সালে আজ আমরা পালন করছি ১১৫ তম আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে কর্মসূচি নানা আয়োজনে আজ যশোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুপুর সাড়ে ১২টায় অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এসকল অনুষ্ঠানে সংহতি জানিয়ে আরও অংশ নেবে জাতীয় মহিলা সংস্থা, মহিলা পরিষদ, জয়তী সোসাইটি, বাঁচতে শেখাসহ বিভিন্ন নারী সংগঠন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X