সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কাতার থেকে বাংলাদেশে প্রথম এলএনজি কার্গো রফতানি

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনার মধ্যে কাতার থেকে বাংলাদেশে যাচ্ছে প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে জ্বালানি উৎপাদন স্থগিত রাখার পর এবং ‘ফোর্স ম্যাজেউর’ ঘোষণা করার পর এই প্রথম চালান পাঠানো হলো। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে।

জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, কাতারের রাস লাফান রফতানি কমপ্লেক্স থেকে শুক্রবার ‘লেব্রেথাহ’ নামের একটি ট্যাঙ্কার যাত্রা শুরু করেছে। জাহাজের ড্রাফট লেভেল বৃদ্ধি পাওয়ায় ধারণা করা হচ্ছে, এতে এলএনজি বোঝাই করা হয়েছে। ট্র্যাকিং তথ্য অনুযায়ী কার্গোর গন্তব্য হিসেবে বাংলাদেশের নাম পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি আগামী ১৪ মার্চের দিকে বাংলাদেশে পৌঁছাতে পারে। এর আগে এই সপ্তাহের শুরুতে ‘আল ঘাশামিয়া’ নামের আরেকটি কার্গো পণ্য বোঝাই করেছিল, যা বর্তমানে পারস্য উপসাগরে অবস্থান করছে।

তবে এলএনজি নিরাপদে গন্তব্যে পৌঁছাবে কি না, তা এখনো অনিশ্চিত। বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ‘হরমুজ প্রণালি’ দিয়ে পরিবাহিত হয়। চলমান আঞ্চলিক সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ রুট কার্যত বন্ধ। ব্লুমবার্গ জানিয়েছে, এই পরিস্থিতিতে ‘লেব্রেথাহ’ জাহাজটি ভাসমান গুদাম হিসেবে ব্যবহার হতে পারে।

এর আগে ইরানের ড্রোন হামলার পর কাতারের রাস লাফান এলএনজি রফতানি কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। হামলার আগে হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে গিয়েছিল। কাতার এনার্জির কোনও মুখপাত্র পণ্য বোঝাই বা গন্তব্য বিষয়ে মন্তব্য করতে সাড়া দেননি।

সূত্র: ব্লুমবার্গ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X